দারাজে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল নিজ জেলায়

লাইভ ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ণ
দারাজে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল নিজ জেলায়

অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ‘ডেলিভারি ম্যান’ পদে এক হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন অনুযায়ি আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে। প্রার্থীর নিজ জেলায় কাজের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড

পদের নাম: ডেলিভারি ম্যান

পদসংখ্যা: ১০০০ জন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: ১৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ

অন্যান্য সুযোগ-সুবিধা: পার্সেল প্রতি কমিশন ১৮ থেকে ৩০ টাকা, হাজিরা বোনাস ৪,০০০ টাকা, উৎসব ভাতা, কাস্টমারদের ফোন করার জন্য অফিস থেকে সিম দেওয়া হয়, দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা ও জীবন বীমা সুবিধা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: সর্বনিম্ন ১৮ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

সূত্র: বিডি জবস্ 

Read more — চাকরি
← Home