চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

লাইভ রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি পরিচালিক ডায়াবেটিক হাসপাতালের জন্য মেডিকেল অফিসার (মহিলা), স্টাফ নার্স ও পিয়ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

সম্প্রতি এ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনটি।

১.

পদের নাম: ইনডোর মেডিকেল অফিসার (মহিলা)

পদের সংখ্যা: ১ (এক)

শিক্ষাগত যোগ্যাতা: এম.বি.বি.এস। বিএমডিসি কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত। ডিএলপি কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে ।

২.

পদের নাম: স্টাফ নার্স (পরিচালকের কক্ষে )

পদের সংখ্যা: ১ (এক)

শিক্ষাগত যোগ্যাতা: ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াফেরি (রেজিষ্ট্রেশনপ্রাপ্ত)

৩.

পদের নাম: পিয়ন

পদের সংখ্যা: ১ (এক)

শিক্ষাগত যোগ্যাতা: অষ্টম শ্রেণী পাস

বেতন: আলোচনা সাপেক্ষে ।

আগ্রহী প্রার্থীদের আগামী ০৭.১০.২০২৬ তারিখে অফিস চলাকালীন প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, দুই কপি ছবি ও মোবাইল নম্বরসহ আবেদন করতে হবে।

ডায়াবেটিক হাসপাতালের ঠিকানা: নতুন হুজরাপুর, (ফায়ার সার্ভিস অফিসের পেছনে), চাঁপাইনবাবগঞ্জ

Read more — চাকরি
← Home