নতুন কুঁড়ির সেরা পাঁচে চাঁপাইনবাবগঞ্জের রোহিনী হাসান ঋদ্ধি

লাইভ রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ণ
নতুন কুঁড়ির সেরা পাঁচে চাঁপাইনবাবগঞ্জের রোহিনী হাসান ঋদ্ধি

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি ২০২৫' -এ সেরা পাঁচে জায়গা করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের রোহিনী হাসান ঋদ্ধি। গল্প বলা বিভাগে ক শাখায় চূড়ান্ত বাছাই পর্বে সর্বোচ্চ  নম্বর পেয়ে সেরা দশে উঠে এসেছিল ঋদ্ধি। এরপর গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সে সেরা পাঁচে উঠে এসেছে। বিচারকরা ঋদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। 

ঋদ্ধি চাঁপাইনবাবগঞ্জ জেলা কালেক্টরেট ইংলিশ স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রচন্ড আত্মবিশ্বাসী ঋদ্ধি এই বিজয়ে তার মায়ের অবদানের কথা উল্লেখ করে। পাশাপাশি তার বাবা হাসান আলম এ্যানির উৎসাহের কথাও জানায় সে চাঁপাই লাইভকে। তার মা সায়মা রওশন নূরী সন্ধ্যা নিজের হাতেই গড়ে তুলছেন মেয়েকে। তিনি বলেন, গল্প বলার চর্চা নিজেই করিয়েছেন মেয়েকে। তিনি তাকে আবৃত্তির চর্চাও করান। ঋদ্ধি ইতোপূর্বে বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় পুরস্কার পেয়েছে বলেও তিনি চাঁপাই লাইভকে জানান। তিনি মেয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।

Read more — বিনোদন
← Home