যে কারণে ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

লাইভ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
যে কারণে ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

উচ্চ খেলাপি ঋণ এবং আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় দেশের ব্যাংকবহির্ভূত ছয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া খারাপ অবস্থানে থাকা তিনটি প্রতিষ্ঠানকে পরিস্থিতি উন্নয়নের জন্য তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব প্রতিষ্ঠান বন্ধ করে ব্যক্তি আমানতকারীর মূল টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে। এ জন্য সরকারের কাছে ২ হাজার ৬শ কোটি টাকা চাওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। 

এই ছয় প্রতিষ্ঠান হলো- পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং। এছাড়া তিন মাস সময় দেওয়া হয়েছে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিকে। 

অবসায়ন প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'কোনো একটি প্রতিষ্ঠান যখন অবসায়িত হয়, তখন তার যারা মালিকানা বা অন্যান্য স্টেক থাকে, কার দাবিটা সবার আগে পূরণ করা হবে, সেকেন্ড ফেজে (ধাপে) কারটা দিবে, থার্ড ফেজে কারটা দিবে (এ বিষয়ে) অ্যাকাউন্টিং রুলস-ই আছে। ওই রুলস ফলো (অনুসরণ) করে করেই একের পর একের দাবি পরিশোধ করা হবে।'

Read more — অর্থনীতি
← Home