৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

লাইভ ডেস্ক
১১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ণ
৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

বেসরকারি খাতের ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোতে সঠিক তদারকি ও বোর্ডের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা দেখার জন্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক জানায়, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ব্যাংক সুপারভিশন বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরীকে। অন্যদিকে, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ পেয়েছেন ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

এছাড়া প্রিমিয়ার ব্যাংকের পর্যবেক্ষক করা হয়েছে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবিরকে। পাশাপাশি ফরেক্স রিজার্ভ বিভাগের পরিচালক এ কে এম কামরুজ্জামান হয়েছেন আইএফআইসি ব্যাংকের পর্যবেক্ষক।

 

Read more — অর্থনীতি
← Home