রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন প্রজ্ঞাপন

লাইভ ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন প্রজ্ঞাপন

রপ্তানিকারকদের এক লাখ ডলার পর্যন্ত পণ্য রপ্তানির জন্য পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন দিয়েছে আর্থিক খাত নিয়ন্ত্রক সংস্থাটি।

এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা অন্য অনুমোদিত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করতে সুযোগ দিতে পারবে। নতুন ব্যবস্থায় রপ্তানিকারকেরা এই ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের কাছে পাঠাতে পারবে।

একই সঙ্গে রপ্তানি আয় সময়মতো দেশে প্রত্যাবাসনের বিষয়ে সুরক্ষামূলক ব্যবস্থা প্রজ্ঞাপনে রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ব্যবসা কর আরও সহজ হবে বলে জানান খাত সংশ্লিষ্টরা।

Read more — অর্থনীতি
← Home