আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

লাইভ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

সদ্য শেষ হওয়া আগ‌স্ট মাসে প্রবাসীরা ২৪২ কোটি ২০ লাখ মার্কিনডলার রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে। বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী যার পরিমাণ ২৯হাজার ৫৪৮ কোটি টাকা। 

সোমবারবাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠেএসেছে।

বাংলাদেশব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশেরবৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়ে আনছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থারউন্নতির ফলে রেমিট্যান্সে এমন ধারাবাহিকতা এসেছে।

জুলাইপ্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০হাজার ২৩০ কোটি টাকা।

চলতি২০২৫-২৬ অর্থবছরের প্রথমদুই মাসে (জুলাই- আগস্ট) রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। গত বছর একইসময়ে এসেছিল ৪১৪ কোটি ডলার।

গেল২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদেরপাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষেদেশে রেমিট্যান্স এসেছে মোট ৩০ দশমিক ৩৩বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরেরতুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্সএসেছিল ২৩ দশমিক ৭৪বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্ক একঅর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানেস্বস্তি এনে দিয়েছে।

 

সূত্র: ঢাকা পোস্ট ও অর্থসূচক

Read more — অর্থনীতি
← Home