এইচএসসি: নাচোল সরকারি কলেজে পাসের হার মাত্র ১৬ শতাংশ

লাইভ রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
এইচএসসি: নাচোল সরকারি কলেজে পাসের হার মাত্র ১৬ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে এইচএসসিতে স্মরণকালের ভয়াবহ ফলাফল বিপর্যয় ঘটেছে। এবার পাসের হার মাত্র ১৬ দশমিক ১২ শতাংশ। 

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর নাচোল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৫৯ শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে মাত্র ৭৪ জন। 

কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ৭ শিক্ষার্থীর কেউ-ই পাস করতে পারেনি। মানবিক বিভাগে ৩৭২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০ জন। অকৃতকার্য ৩২২ শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের ৮০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ জন। অকৃতকার্য ৫৬ জন। তবে মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে একজন করে মোট দুইজন জিপিএ-৫ পেয়েছে।

কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ আকন্দ বলেন, আমরা অনেক চেষ্টা করেও শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে ব্যর্থ হয়েছি। তারা শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দেয়। ক্লাস করে না। কিছু শিক্ষার্থী আছে যারা দরিদ্র পরিবারের। তারা মাঠে কৃষি কাজ করে বা ঢাকায় গার্মেন্টেসে কাজ করে। এর বাইরেও যে শিক্ষার্থীরা আছে তারা পড়ায় মনোযোগী ছিল না। আমরা কয়েকবার অভিভাবকদের ডেকে বিষয়গুলো বলেছি। কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হয়নি। 

 

Read more — শিক্ষা
← Home