চাঁপাইনবাবগঞ্জে সর্বাধুনিক ল্যাবে নারীদের কম্পিউটার শেখার সুযোগ

জাতীয় মহিলা সংস্থা

লাইভ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সর্বাধুনিক ল্যাবে নারীদের কম্পিউটার শেখার সুযোগ

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অধীনস্ত জাতীয় মহিলা সংস্থা পরিচালিত জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুটি কোর্সে ভর্তির সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। কোর্স দুটি হচ্ছে- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড আউটসোর্সিং। 

প্রতিষ্ঠানটির দাবি- সবচেয়ে কম খরচে সর্বাধিক গুরুত্ব দিয়ে কম্পিউটার শেখানো হয়। এ জন্য রয়েছে দক্ষ প্রশিক্ষক। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ল্যাবে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।  

দুটি কোর্সেরই আসন সংখ্যা ২৫ ও ভর্তি ফি ৭০০ টাকা। এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নারীরা ভর্তির আবেদন করতে পারবেন। বয়সসীমা ১৫ থেকে ৩৫ বছর। দুটি কোর্সেরই মেয়াদ ছয় মাস। কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট দেয়া হবে।

প্রশিক্ষণার্থীদের ভর্তির জন্য অফিসের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। 

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে: জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্ৰ; ৮৩, পশ্চিমপাঠানপাড়া (ফুড অফিস মোড়); চাঁপাই নবাবগঞ্জ । মোবাইল নং : ০১৭৩৪-১৬২১৯৪

Read more — শিক্ষা
← Home