মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। রোববার দুপুরে বিদ্যালয়েই আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। বিতর্কের বিষয় ছিলো ‘অভিভাবকের সচেতনতাই শিক্ষার্থীর ভালো ফলাফলে মূখ্য ভূমিকা পালন করে’।

এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিচারকমন্ডলীর মধ্যে ছিলেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, শিক্ষানুরাগী সাখাওয়াত হোসেন, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব কুমার পাল।

প্রতিযোগিতায় তাসফিয়া তাসনিনের নেতৃত্বে পক্ষ দলের সদস্য ছিল- সানজিদা খাতুন ও সামিউল আলম। অন্যদিকে ইসরাত জাহান নাদিয়ার নেতৃত্বে বিপক্ষ দলের সদস্য ছিল মহাসিনা আক্তার ও সাদিকা আক্তার। প্রতিযোগিতায় পক্ষ দল জয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় সানজিদা খাতুন। শেষে সকলের হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিচারকমন্ডলী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক গোলাম কবির ও বাকের আলী। 

বক্তারা বলেন, যুক্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করার অন্যতম সুন্দর মাধ্যম হলো বিতর্ক। একজন বিতার্কিক কথা বলেন যুক্তিসঙ্গতভাবে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করাই বিতার্কিকের কাজ। বিতার্কিক কখনো প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ, অশালীন ভাষা ব্যবহার বা কটুক্তি করতে পারে না। 

Read more — শিক্ষা
← Home