নবাবগঞ্জ সরকারি কলেজে চাকরি মেলার আয়োজন

ক্যাম্পাস থেকেই কর্মসংস্থান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
নবাবগঞ্জ সরকারি কলেজে চাকরি মেলার আয়োজন

নবাবগঞ্জ সরকারি কলেজে বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে চাকরি মেলার। আগামী সোমবার কলেজ ক্যাম্পাসেই এ আয়োজন করেছে এনজিসি ক্যারিয়ার ক্লাব। এতে প্রাণ-আরএফএল গ্রুপ পাঁচটি পদের জন্য যোগ্যপ্রার্থীদের বেছে নেবে। 

কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন এ তথ্য জানিয়েছেন। 

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ট্রেইনি এক্সিকিউটিভ-কাস্টমার কেয়ার (মহিলা), টেলিসেলস এক্সিকিউটিভ (মহিলা), ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (পিডিডি), অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার/ ফিল্ড সুপারতাইজার (পুরুষ) ও সুইং অপারেটর পদের জন্য জনবল বাছাই করা হবে। প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা সরাসরি কলেজ ক্যাম্পাসে এসে প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী বাছাই করবেন এবং নিয়োগের ব্যবস্থা করবেন। চাকরি মেলায় অংশ নেয়া প্রার্থীদের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে। 

কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, এ চাকরি মেলার মাধ্যমে নবাবগঞ্জ সরকারি কলেজের বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকেই কর্মসংস্থানের সুযোগ পাবে। পাশাপাশি চাকরির সুযোগ হবে প্রাক্তন শিক্ষার্থীদেরও।

তিনি আরও বলেন, কলেজের শিক্ষার্থীদের চাকরির জন্য যোগ্য করে গড়ে তুলতে এরইমধ্যে যাত্রা শুরু করেছে ক্যারিয়ার ক্লাব। এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে নানান প্রশিক্ষণ, সেমিনারসহ বিভিন্ন আয়োজন করা হবে। 

Read more — শিক্ষা
← Home