টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

লাইভ ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পিসিবির সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তানের ‘প্রস্তুত ও সম্পূর্ণ সজ্জিত’ স্টেডিয়ামগুলো ব্যবহারের প্রস্তাব করা হতে পারে।

মূলত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

বাংলাদেশ ইস্যুতে চাপে জয় শাহ, বৈঠকে বসছেন ভারতীয় বোর্ডের সঙ্গেবাংলাদেশ ইস্যুতে চাপে জয় শাহ, বৈঠকে বসছেন ভারতীয় বোর্ডের সঙ্গে

জিও নিউজ আরও জানিয়েছে, পাকিস্তান সহজেই বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পারবে এবং দেশটির নির্ধারিত সব ভেন্যু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষটি মুম্বাইয়ে। তবে বাংলাদেশের ম্যাচগুলো শেষ পর্যন্ত বিকল্প কোনো দেশে সরানো হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

Read more — খেলাধুলা
← Home