গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকাল’র পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। তারা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নিবে।

বিতর্ক শেষে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোরশেদুল ইসলাম সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিতর্ক প্রতিযোগীতার অন্যতম বিচারক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম। প্রতিযোগীতায় অংশ নেয়া ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

Read more — শিক্ষা
← Home