আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

লাইভ রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ণ
আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার কলেজ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আসগার হোসেনসহ অন্য শিক্ষকরা। 

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন কলেজের ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান এবং ক্রীড়া কমিটির সদস্য রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক তানিয়া সুলতানা, ইতিহাস বিভাগের প্রভাষক মাহবুব আলী ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইব্রাহিম হোসেন। 

এবারের টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করছে।  উদ্বোধনী খেলায় প্রাণিবিদ্যা বিভাগ ২-০ গোলে হারিয়েছেন ডিগ্রি পাস দলকে। 

Read more — খেলাধুলা
← Home