চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫২.২১ শতাংশ

বেশি খারাপ ব্যবসায় শিক্ষা বিভাগে

লাইভ রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫২.২১ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৫২ দশমিক ২১ শতাংশ পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪১ জন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার রাজশাহী বোর্ড থেকে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে- এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৩৫ শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৫ হাজার ১৩৫ জন। শতাংশের হারে সবচেয়ে খারাপ ফল ব্যবসায় শিক্ষা বিভাগের। এ বিভাগ থেকে পাসের হার ৪১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে মানবিক বিভাগে ৪৭ দশমিক ৩১ শতাংশ ও বিজ্ঞান বিভাগে ৭৬ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। 

এ বছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৫০০ জন, এরমধ্যে পাস করেছে ২০৭ জন। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫৫৮ জন। এরমধ্যে পাস করেছে ৩ হাজার ৫৭৬ জন। বিজ্ঞান বিভাগের ১ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৫২ জন। 

সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। তিন বিভাগ মিলিয়ে এ কলেজের ১৫০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে ১০৪ জন। 

 

Read more — শিক্ষা
← Home