গোমস্তাপুরে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
গোমস্তাপুরে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রহনপুর ইউনিয়নের বংপুর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হুদা। 

বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর কৃষকদলের আহবায়ক তোহরুল ইসলাম, কৃষকদল নেতা সেলিম রেজা, গোলাম মোস্তফা, বাইরুল ইসলামসহ অন্যরা।

Read more — রাজনীতি
← Home