খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২ জানুয়ারি ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল হয়েছে।

শুক্রবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই বিশেষ দোয়ার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন। 

এতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা মো. নজরুল ইমলাম, পাবলিক প্রসিকিউটার আব্দুল ওদুদ, ব্যবসায়ী ফারুক হোসেন, বিএনপি নেতা শামসুল হক, অ্যাড. ময়েজ উদ্দিন, আব্দুল বারেক, তাসেম আলী, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ অন্যরা। 

দোয়া পরিচালনা করেন টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান। 

Read more — রাজনীতি
← Home