সেইফ এক্সিট নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন সারজিস আলম

লাইভ রিপোর্ট
৮ অক্টোবর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ণ
সেইফ এক্সিট নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন সারজিস আলম

‘মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেইফ এক্সিট নেই’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  সারজিস আলমের এমন একটি বক্তব্য মঙ্গলবার প্রধান কয়েকটি গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে বিষয়টি পরিস্কার করেন সারজিস আলম। 

নওগাঁয় দেয়া বক্তব্যের সূত্র ধরে সাংবাদিকরা জানতে চান, ‘মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেইফ এক্সিট নেই’ বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন তিনি। এ প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, তিনি বলেন, এক মিনিটের একটি বক্তব্যকে তিনটি শব্দে প্রকাশ করলে শুনতে একটু দুর্ধর্ষ লাগে। বিষয়টা হচ্ছে কিছু কিছু মাননীয় উপদেষ্টা  শুধুমাত্র গতানুগতিক রুটিনভিত্তিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা চাই তারা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রুটিন দায়িত্বের বাইরে তাঁর মন্ত্রণালয়ের কী কী সংস্কার করেছেন, কী কী কাজ করেছেন তা জনগণকে সুফল এনে দিবে –এটা তারা প্রকাশ্যে পুরো দেশের সামনে, মিডিয়ার সামনে তুলে ধরুক। কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই আমরা দেখছি যে কোন দল ক্ষমতায় আসতে পারে সেই দলের সঙ্গে একটি বেশি উঠা-বসা, একটু বেশি আলাপচারিতা করছেন। আমরা মনে করি উপদেষ্টারা যে দায়িত্ব পেয়েছেন সেটা সৌভাগ্যক্রমে। আমরা তাদেরকে বলতে চাই, এত রাজনৈতিক চাপ, মানুষের প্রত্যাশা এগুলো বাদ দিয়ে কোনভাবে নির্বাচনটা দিয়ে চলে যায়, তাহলে যাওয়ার পরে তাদের যে আশা ছিল শান্তি পাবে, সে শান্তিটা পাবে না। কারণ এটা ইতিহাসের এত গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা অধ্যায় যখনই আসবে তখনই তিনি আলোচিত হবেন। আমরা প্রত্যাশ করি তারা যেন এই দায়িত্বটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে। আর সেইফ এক্সিট মৃত্যু এটা তো আমাদের সবার জন্যই প্রযোজ্য। দিন শেষে তখনই সেইফ এক্সিট হয়, যখন আমরা পৃথিবী ছেড়েই চলে যায়। ওইখানেও আরও কিছু অপেক্ষা করছে কি-না জানি না। কারণ সেখানে কখনো যায় নাই। সেখানে গিয়েও মনে হতে পারে এক্সিটটা সেইফ হলো না। আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি যদি জাহান্নামে যেতে হয় তাহলে তো এক্সিটটা সেইফ হলো না। ওই দৃষ্টিভঙ্গি থেকেই এটা বলা। সেই জায়গা থেকে আমাদের চাওয়া মাননীয় উপদেষ্টারা যেন অভ্যুত্থানের চিত্রগুলো ভুলে না যান।  

 

Read more — রাজনীতি
← Home