পদ্মা নদী বাঁচাতে নাচোলে বিএনপির গণসমাবেশ

মো. আব্দুস সাত্তার
৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ণ
পদ্মা নদী বাঁচাতে নাচোলে বিএনপির গণসমাবেশ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পদ্মা নদীর পানির নায্য হিস্যার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন জেলাপরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

‘আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার, নায্য পানিবন্টনে হোক সমাধান’ -এ দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাচোল উপজেলা ও পৌর শাখা এ গণসমাবেশের আয়োজন করে। 

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান মিঞা। 

এছাড়াও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম (তসি), নাচোল উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাভোকেট মইনুল ইসলাম, প্রভাষক নুর কামাল, কসবা ইউপি চেয়াারম্যান জাকারিয়া আল মেহরাবসহ অন্যরা। 

Read more — রাজনীতি
← Home