এবার এনসিপি হতাশ করল খুরশেদ আলম বাচ্চুকে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ণ
এবার এনসিপি হতাশ করল খুরশেদ আলম বাচ্চুকে

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন চেয়েছিলেন খুরশিদ আলম বাচ্চু। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মনোনয়ন দেয়নি দলটি।  দলটি বেছে নিয়ে তরুণ নেতা মু. নাজমুল হুদা খান ওরফে রুবেল খানকে।  বুধবার জেলার তিনটি আসনের মধ্যে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি।

বিগত একাধিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও ব্যর্থ হয়েছিলেন খুরশিদ আলম বাচ্চু।   

খোঁজ নিয়ে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে পান নি মু. খুরশিদ আলম বাচ্চু। ওই নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়। এরপর যোগ দেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন চান খুরশিদ আলম। এবারও হতাশ হতে হয় তাকে। এরপর অনেকটাই রাজনীতির আড়ালে চলে যান তিনি। 

হঠাৎ করেই গত ২০ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলেন খুরশিদ আলম বাচ্চু।  এবারও তিনি ব্যর্থ হলেন। দলটি প্রার্থী হিসেবে বেছে নিয়ে রুবেল খানকে। 

এব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি খুরশিদ আলম বাচ্চুকে।  

 

Read more — রাজনীতি
← Home