মনোয়ন ফরম তুলে প্রার্থী-কর্মীদের নিরাপত্তা চাইলেন জামায়াতপ্রার্থী বুলবুল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ণ
মনোয়ন ফরম তুলে প্রার্থী-কর্মীদের নিরাপত্তা চাইলেন জামায়াতপ্রার্থী বুলবুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 

এর আগে মনোনয়ন ফরম সংগ্রহের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন নূরুল ইসলাম বুলবুল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেন, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রার্থীসহ কর্মী ও ভোটারদের নিরাপত্তা দেয়ারও দাবি জানান তিনি।

Read more — রাজনীতি
← Home